• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

দিনাজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযানে একাধিক পরিবহনকে ৮০হাজার টাকা জরিমানা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের দশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একাধিক পরিবহনকে মোট ৮০হাজার টাকা জরিমান।
শুক্রবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিনাজপুর ক্যাম্পের ক্যাপ্টেন তানজিদ। অভিযানে সহায়তা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জাতি বরাল (এনডিসি)।
অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত ভাড়া ৯৫০ টাকা হলেও বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে ১,৩০০ থেকে ১,৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শ্যামলী পরিবহনকে ৪০ হাজার টাকা, সেলফি পরিবহনকে ২০ হাজার টাকা, আহাদ পরিবহনকে ১০ হাজার টাকা এবং ‘হানিফ’ লোগো ব্যবহারকারী এক বাস মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় যাত্রীদের মতে, ঈদসহ বিভিন্ন মৌসুমে অতিরিক্ত ভাড়া নেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীর এই উদ্যোগ যাত্রীদের মাঝে স্বস্তি ফেরাতে সহায়ক হবে বলে তারা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com