• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন আর ছাড় দেওয়া হবে না-  বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

বার্তা সম্পাদক / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া ও মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে

দফায় দফায়  দাঙ্গা হাঙ্গামা করে মারামারি বা সংঘর্ষ করছেন জড়িতদের কোনভাবেই আর  ছাড় দেওয়া হবে না বলেছেন – কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোঃ  সাইদুর রহমান বাচ্চু।

জেলার শহর গ্রামগঞ্জে হামলা- মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য 

শনিবার (১৪জুন) বেলা  সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি লিমিটেড এর  হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে । 

এসময়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে  তিনি আরও বলেন, পৌরএলাকারও গ্রাম-গঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে দিকে চেম্বার অব কমার্স সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত ব্যক্তিদের ধরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল পেশার মানুষ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাঁড়াতে যৌথবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা , জেলা বিএনপি’র উপদেষ্টা  এস.এম. কামাল হোসেন , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  হারুন-অর- রশিদ খান হাসান সহ  প্রিন্ট ও  ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা  উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com