• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

কিশোরী মেয়েকে বিয়ে না দেওয়ায় জেলা সেচ্ছাসেবক দল নেতা জিতু বাবা শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে।

dailydhakamail / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ায় ১৪ বছরের কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকিল আহম্মেদ নামে এক অটোভ্যান চালককে জেলা সেচ্ছাসেবক দল নেতা জিতু বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।

শনিবার (১৪ জুন) বিকালে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর নয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শহরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত শাকিল আহম্মেদ (৪০) বগুড়া শহরের শিববাড়ি শাহী মসজিদ লেনের মৃত হানিফের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের এক ভাড়া বাসায় থাকেন।

স্বজনদের অভিযোগ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে পুলিশ জিতু ও তার সহযোগী মতিকে আটক করেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শহরের শিববাড়ি শাহী মসজিদ লেনে পরিবার নিয়ে রানা নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন শাকিল। সম্প্রতি তার কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন একই এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা জিতু। এতে রাজি না হওয়ায় তার সঙ্গে জিতুর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে
শনিবার (১৪ জুন) দুপুরে জিতুর সঙ্গে শাকিলের হাতাহাতি হয়। একপর্যায়ে শাকিল ছুরিকাঘাত করলে জিতুর হাত কেটে যায়। এরপর বাড়িতে এসে শাকিল লুকিয়ে ছিলেন। বিকাল ৩টার দিকে জিতুর নেতৃত্বে তার সহযোগী মতি, মোমিদুল, বিপ্লব, সুমনসহ একদল যুবক মোটরসাইকেলের বহর নিয়ে শালিকের বাসায় আসেন। তারা মারধর না করার আশ্বাস দিয়ে শাকিলকে ধরে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর নয়াঘাট এলাকায় নিয়ে যান।

সেখানে পিটিয়ে আহত করে ফেলে রেখে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের বলেন, ‘শাকিলের ১৪ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন একই এলাকার স্বেচ্ছাসেবক দল কর্মী জিতু। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় শাকিল বিয়ে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে দুপুরে বাগবিতণ্ডা হলে জিতুকে মারধর করেন শাকিল। প্রতিশোধ নিতে জিতু ও তার সহযোগীরা শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করলে মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বলেন,হত্যায় জড়িত থাকায় জিতু ও তার সহযোগী মতিকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিহত শাকিলের বোন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই নেতাকর্মীরা বাড়াবাড়ি শুরু করেছেন। জিতু বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। আমরা সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার চাই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com