• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

প্রতিনিধি -সাব্বির

ভোলা, ১৫ জুন ২০২৪: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজি প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। আহত মুজাহিদুল ইসলাম (২২) অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।
গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মুজাহিদুল গতকাল সন্ধ্যায় (১৪ জুন) বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন। তিনি যখন ব্যবসায়ীদের অবৈধভাবে চাঁদা দিতে নিষেধ করছিলেন, তখনই হামলাকারীরা তার ওপর চড়াও হয়। নিজের ওপর হামলার আশঙ্কা করে মুজাহিদুল ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে বেদম মারধর করা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
জানা গেছে, নতুন হাকিমউদ্দিন বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে ‘খাজনার’ নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি চালিয়ে আসছে। মুজাহিদুল এই অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করলে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক কর্মী তার ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টুও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে মুজাহিদুল জানান।
মুজাহিদুল ইসলাম বলেন, “চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপি নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।”
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই হামলার ঘটনা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং জনমনে প্রশ্ন উঠেছে, একটি মাদ্রাসা শিক্ষার্থীর ওপর এমন হামলা কীভাবে সম্ভব হলো?


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com