• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

নান্দাইলে ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

 

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) সকালে অফিসের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে ও ভিতরের জিসিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানাগেছে, ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির যেকোন দিন রাতে অজ্ঞাতনামা চোরেরা অফিসের তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি ইউপিএস, টোনার (প্রিন্টারের কালি) চুরি করে নিয়ে যায় (যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা)। সরকারি ছুটির পর রোববার সকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ ও অফিস সহায়ক ইকবাল আহমেদ অফিসে এসে চুরির আলামত দেখতে পান। এ বিষয়ে অফিস সহায়ক ইকবাল আহমেদ বলেন, সকালে অফিসে এসে দেখি মূল গেইটের তালা ভাঙা। পরে ভিতরে প্রবেশ করে দেখি বারান্দার দুইপাশের দুটি দরজা খোলা।

অফিসের সবকিছু এলোমেলো। উপরে দেওয়া সিলিংয়ের ফাঁক দিয়ে মূলঘরে চোর প্রবেশ করে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, ছুটির পর আজ সকালে অফিসে এসে অফিস সহায়ক গেইটের তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি তাকে অবগত করে।

পরে উক্ত চুরির বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফয়জুর রহমানকে জানিয়েছেন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফয়জুর রহমান বলেন, চুরির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঈদের মধ্যে বন্ধ ছিল। বিষয়টি আমরা দেখতেছি আসলে চুরি না অন্যকিছু।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com