• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

বিদায় সাহসী কলমযোদ্ধা মজিবর রহমান — ঠাকুরগাঁও সাংবাদিক সমাজে শোকের ছায়া

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

আব্দুন নুর আজাদ,বিশেষ প্রতিনিধি , ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সংবাদ জগতের এক প্রজ্ঞাবান নাম ছিল সাংবাদিক মজিবর রহমান। সোমবার (১৬ জুন ২০২৫) ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রয়াণে জেলার সংবাদমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া।

সাংবাদিকতা তার জীবনে শুধু পেশা ছিল না—ছিল এক অনন্য সাধনার নাম। মজিবর রহমান দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে একনিষ্ঠতার সঙ্গে সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। স্থানীয় সংবাদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে তিনি ঠাকুরগাঁও এবং বালিয়াডাঙ্গীর নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।

তিনি নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে কলম চালিয়েছেন। গ্রামবাংলার মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম, দুর্নীতি কিংবা শোষণের চিত্র তুলে ধরতে কখনো পিছপা হননি। প্রতিকূল পরিস্থিতি, বৈরি সময় কিংবা ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ছুটে গেছেন মাঠে, তুলে এনেছেন জীবনের বাস্তব চিত্র।

সাংবাদিক মজিবর রহমান ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে প্রেসক্লাবসহ গোটা সংবাদিক সমাজ এক অভিভাবকতুল্য মানুষকে হারালো।

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মুনসুর আলি শোকবার্তায় জানান, “মজিবর ভাই ছিলেন আমাদের পথের বাতিঘর। তাঁর অভাব কখনো পূরণ হওয়ার নয়। নতুন প্রজন্ম তার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে।”

জনগণের পক্ষে কলম ধরার যে শক্তি তিনি রেখে গেছেন, তা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক সমাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা এই মহান কলমযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com