• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

গাজীপুরের মৌচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১৬ জুন সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়নের সেক্রেটারি মো শামীম আকতার। আরও উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ড সভাপতি মো শামসুদ্দিন শাহীন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়নের অনেক নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র ঈদুল আজহার কোরবানির ত্যাগ, আত্মসংযম এবং তাকওয়া বিষয় নিয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা আরও বলেন বাংলাদেশ একটি মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান। তাই সমাজ ও রাস্ট্রে ইসলামি শ্বাসন ব্যবস্থার বিকল্প নেই। সমাজ ও রাস্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এবং সৎ ও যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তবেই সমাজ ও রাস্ট্র থেকে সকল অন্যায় বিতাড়িত হবে ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রশ্ন ও উত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সবশেষে ওয়ার্ড সভাপতি মো শামসুদ্দিন শাহীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com