• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

অভয়নগরে বিদেশফেরত হাসানকে গলাকেটে হত্যার মামলায় গ্রেফতার ৫

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইব্রাহিম হোসেন যশোর

যশোরের অভয়নগরে বিদেশফেরত হাসান শেখ (২৮) গলাকেটে হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৬ জুন) রাতভর অভিযান চালিয়ে অভয়নগর থানার পুলিশ উপজেলার নাউলী গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,নাউলী গ্রামের শাহাজান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর,জাহাঙ্গীর শেখের ছেলে ইনামুল ওরফে ইমামুল, মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ শেখ, ইনতাজ শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ এবং তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ চঞ্চল।
নিহত হাসান শেখ অভয়নগর উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে। ২০১৮ সালে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন তিনি এবং সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। দীর্ঘ সাত বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং মাত্র দুই মাস আগে বিয়ে করেন। ছয় মাস ছুটিতে দেশে আসা হাসানের চার মাস কেটে যায় এবং আরও দুই মাস পর তার কুয়েতে ফেরার কথা ছিল।
গত শনিবার (১৪ জুন) রাতে হাসান শেখ বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দেন। রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর,১৬ জুন বেলা ১১টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘেরের পাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের বড় ভাই মুন্না হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জয়নাল গাজী পলাতক রয়েছেন।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই হাসান শেখের পরিচিত ও তার সঙ্গে চলাফেরা করত। বিভিন্ন সময় তারা তার কাছ থেকে টাকা-পয়সা ধার নিত। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। পলাতক আসামি জয়নাল গাজীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com