• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

নওগাঁয় ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

 

নওগাঁ জেলা প্রতিনিধি:
মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই।
শিল্প- সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে।
বুধবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।

এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক,সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন,কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘সলক’ সম্পাদক অনিন্দ্য তুহিন,
কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘রুপন্তর’ সম্পাদক রবিউল মাহমুদ, শিশু- কিশোর বিষয়ক কাগজ ‘পুস্প কেতন’ সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, আমিনা দেবনাথ প্রমূখ।

আগামী ১৭ ও ১৮ জুলাই নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ হতে শতাধীক কবি- সাহিত্যিক অংশ গ্রহন করবেন।
সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।
পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

উল্লেখ্য নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় দেশ বরেণ্য কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল।
জুড়িবোর্ডে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৫ কবি- সাহিত্যিকের নাম সম্মেলনের একসপ্তাহ পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com