• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে সৌহার্দপুর্ন সুষ্ঠ সমাধান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে ভুল বুঝাবুঝির সৌহার্দপুর্ন সুষ্ঠ সমাধান করেন মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কর্মাস এর পরিচালক, বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু’র মধ্যস্থতায় তার নিজস্ব চেম্বারে ১৮ জুন রাত ৯ টায় সৌহার্দপুর্ন পরিবেশে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে ভুল বুঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনার দু-পক্ষের আন্তরিকতায় সম্মানজনক ও সুষ্ঠ সমাধান হয়েছে।

যানা গেছে, আমার দেশ পত্রিকায় ১৭ জুন ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নির্বাচনী সংবাদ “তিন ভাগে বিভক্ত বিএনপি, স্বস্থিতে জামায়াত, এনসিপির নেই কমিটি” শিরোনামে নিউজে বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু কে দ্বৈত নাগরিক বলা হয়েছে। তারই প্রেক্ষিতে ১৭ জুন রাত ৯টার দিকে মঞ্জু সমর্থিত বিএনপির একদল যুবক বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, আমার দেশ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেনের বাড়িতে গিয়ে হুমকি দেয়। উক্ত ঘটনায় সাংবাদিক ও বিএনপি’র মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সম্মানজনক ও সুষ্ঠ সমাধান কালে আমার দেশ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন ও তার পক্ষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, রতন ঘোষ পিযুষ, কার্তিক ব্যনার্জি ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ এবং বিএনপি’র পক্ষে শাহজাহান সিরাজ শিপন, ফজলে আলম শাহীন, আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার ও ফরহাদ হোসেন বিল্পব উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ দুঃখ প্রকাশ করে নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করে নেন, তারা অতিতের ন্যায় বীরগঞ্জে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখাতে অঙ্গিকারাবদ্ধ হয়ে সংবাদের সংশোধনী হিসেবে নির্বাচনি ঐ নিউজটিতে বিএনপি উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু কে জনগনের কথা মতে দ্বৈত নাগরিক বলা হয়েছে, ইহা সঠিক নহে তিনি একমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ভাবকি গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানান বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, বিএনপির অন্যতম নেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু একজন সৎ ও ভাল মানুষ এবং বিএনপি’র জন্য নিবেদিত প্রান। আমাদের উচিত তাকে সহযোগিতা করা। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও আগামীর সফলতা কামনা করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com