• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরার কুশখালির বিজিবি’র কাছে ৬ বাংলাদেশীকে হস্তান্তর

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
আন্তর্জাতিক আইন মেনে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাতে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা ব্যক্তিরা হলেন,সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি,রংপুরেরর মুন্সিগজ্ঞর বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী,নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মো.মাসুদের স্ত্রী রোকসানা বেগম,যশোর জেলার শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন,একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহিম সরদারের মেয়ে মোছাঃ হাফিজা বেগম ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন। তারা কেউ কৃষি কাজ,আবার কেউবা গৃহ কর্মীর কাজের জন্য ২ থেকে ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা,কুশখালি সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বোম্বে গিয়েছিল।
সাতক্ষীরার কুশখালি বিজিবি’র হাবিলদার মেজবাহউদ্দীন জানান,ভারতীয় পুলিশ তাদের বোম্বে এলাকা থেকে আটক করে পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ক্যম্পের বিএসএফ সদস্যদের কাছে দেয়। আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক,তাই তাদেরকে বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান,সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা ৬ জন নারী-পুরুষকে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com