• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রঞ্জিতের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার

dailydhakamail / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- নীলফামারীতে রঞ্জিত দাসের বসত ভিটা থেকে দুটি গাঁজার গাছ জব্দ করেছে যৌথ বাহিনী।

বুধবার মধ্যরাতে (১৮জুন) জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন দাসপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত দাসের বসত বাড়ির ভিটা থেকে গাছ দুটি জব্দ করা হয়।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী ক্যাম্পের মেজর জুবায়ের বিন জহির। এ সময় নীলফামারী থানার উপ-পরিদর্শক দিলীপ কুমারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যৌথ বাহিনী সুত্র জানায়, রঞ্জিত দাসের বাড়ির সামনের গাঁজা গাছটির উচ্চতা ১২ফুট এবং বাড়ির পেছনের গাছটির উচ্চতা ছিলো ৬ফুট। গাঁজার গাছ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন যৌথ বাহিনীর সদস্যরা।

তবে বাড়ির মালিক রঞ্জিত দাস জানান, আমি এই গাছ সমন্ধে কিছুই জানিনা। এমনকি আমি গাছ রোপনও করিনি। এই গাছের বিষয়ে আমার কোন জানা নেই।

রাতে স্থানীয়দের উপস্থিতিতে গাছদুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) দিলীপ রায় জানান, গাঁজার গাছ দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com