• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মো: এলাহী মালয়েশিয়া 

মালয়েশিয়ায় নিয়ে গিয়ে দেওয়া হয়নি কাজ মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনুযায়ী এক দশমিক ৫৪ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা) পাচ্ছেন তারা। মূলত এসব বাংলাদেশিকে মালয়েশিয়ায় নিয়ে কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি কুয়ালালামপুরের শ্রম অফিস মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডিকে ৭৪ জন বাংলাদেশি শ্রমিককে এ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। অভিবাসী অধিকার গোষ্ঠী তেনাগানিতার মাধ্যমে এসব বাংলাদেশি অভিযোগ দায়ের করেছিলেন।

এক বিবৃতিতে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, অভিবাসীদের অধিকার আদায়ে এটি একটি বড় জয়। যা বিদেশি কর্মীদের অধিকার লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করে।বিবৃতিতে বলা হয়, এটি একটি দীর্ঘ পথ ছিল, কিন্তু অবশেষে আমরা শ্রম অফিস থেকে এ বিষয়ে সিদ্ধান্ত এবং আদেশ পেয়েছি। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ স্পষ্ট বার্তা দিয়েছে যে, নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না।

তেনাগানিতা বলছে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তেনাগানিতার একটি উল্লেখযোগ্য অর্জন। এটি আরেকটি নজির স্থাপন করে যে, শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার দাবি করলে এমনকি বৃহৎ, আপাতদৃষ্টিতে অস্পৃশ্য কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হতে পারে।মালয়েশিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী কর্মীরা মালয়েশিয়ায় কাজের জন্য সবাই ২৫ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ প্রদান করেছিলেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি।

বরং তাদের কুয়ালালামপুরের পুডু এলাকায় এক জনাকীর্ণ হোস্টেলে রাখা হয়েছিল।তেনাগানিতা বলছে, এ ধরনের রায় অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে নিয়োগকর্তাদেরকে শ্রমিকদের শোষণ করা থেকে বিরত রাখতে সাহায্য করবে।

বর্তমানে দেশটির শাহ আলম হাইকোর্টে একটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে, যেখানে ৩৩ জন শ্রমিক তাদের এক দশমিক ৭১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতিপূরণ দাবি করছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় আসার জন্য দেওয়া প্রত্যেকের ২৫ হাজার রিঙ্গিত এবং ১৮ মাসের বকেয়া মজুরি।এ মামলায় মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল, অভিবাসন মহাপরিচালক এবং সরকারকে বিবাদী করা হয়েছে। গত মার্চ মাসে দায়ের করা এ মামলা এখনো চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com