• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

প্রতিষ্ঠার ৫১ বছরে সাতক্ষীরা মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রতিষ্ঠার ৫১ বছরে ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা জেলা জুড়ে ছাত্রদলকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি একযোগে প্রকাশ করা হয়। এর আগে ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফারহানা ইয়াসমিন এবং সদস্য সচিব হয়েছেন করিমুন নেছা শান্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

ছাত্রদলের এই কমিটিকে ঘিরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আগ্রহ ও কৌতূহল। দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে খ্যাত এই কলেজে এই প্রথমবারের মতো ছাত্রদলের এমন সাংগঠনিক উপস্থিতি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়া এই নেত্রীদের মধ্যে বেশ কয়েকজন ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার জন্য পরিচিত। সেই সময়ের অভিজ্ঞতা থেকেই সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে বলে জানান তারা।

প্রতিক্রিয়ায় সদস্য সচিব করিমুন নেছা শান্তা বলেন, ‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। আমরা গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে সাহস দেখিয়েছি, সেটিই আমাদের নেতৃত্বের প্রমাণ। এখন আমাদের লক্ষ্য একটি সক্রিয়, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গড়ে তোলা।’

তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সদা প্রস্তুত থাকব।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ নারী উচ্চ শিক্ষায় দক্ষিণাঞ্চলের এক আলোকবর্তিকা। ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের বিকাশে এই প্রতিষ্ঠান গৌরবজনক ভূমিকা পালন করে আসছে। এবার ছাত্র রাজনীতিতেও নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণে আরও একধাপ এগিয়ে গেল— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com