• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

রাঙ্গাপানি সার্বজনীন বিহার অধ্যক্ষের বুদ্ধের তীর্থ দর্শন উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা তিনটহরী ইউনিয়নে রাঙ্গাপানি পাড়ার দায়ক-দায়িকাদের আয়োজনে শুক্রবার (২০ জুন )সকালের রাঙ্গাপানি সার্বজনীন বিহারে বিশ্বের শান্তি কামনায় ও বিহার অধ্যক্ষের বুদ্ধের তীর্থ দর্শন উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান অষ্টপরিস্কার দান, কল্পতরু, পিন্ডদানসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন। এসময় জগতের সব প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
ধর্মীয় আলোচনা করেন গোদাতলী বেনুবন বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ সুনাইন্দা মহাথের, আশির্বাদক পাইন্ডিতা মহাথের দেবাতলী বেনুবন বিহারে বিহাধ্যক্ষসহ উপজেলা বিভিন্ন বিহারে বিহাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এসময় ধর্মীয় আলোচনায় ভিক্ষুসংঘ গৌতম বুদ্ধের অহিংসা নীতির আলোকে জীবনাদর্শ গঠন এবং তা প্রতিপালনে উপর গুরুতারোপ করেন।
মানুষের দুঃখ থেকে মুক্তি লাভের এবং পার্বত্য চট্টগ্রামসহ মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান।

পরে দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তেদের তা দান করেন।

দানানুষ্ঠানে রাঙ্গাপানি সার্বজনীন বিহার অধ্যক্ষ উঃ সারা ভিক্ষু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, মানিকছড়ি উপজেলা শাখা, মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসি মগ, জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মংনু মারমা, জেলা কমিটি ছাত্র ঐক্য পরিষদ নেতা শুইচিংহ্লা চৌধুরী, মানিকছড়ি উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ, সভাপতি উষাজাই মারমা, সাধারন সম্পাদক উষাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমাসহ শতশত দায়ক- দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংগঠন সরকারে সহযোগীতা নিয়ে খাগড়াছড়ি জেলা পাশাপাশি তিন পার্বত্য জেলা মারমা জাতিকে সুসংগঠিত করে শিক্ষা, রাস্তাঘাট, বিহার উন্নয়নসহ জাতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ করবে । তিনি আরো বলেন, সামনে বাংলাদেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে যে প্রার্থীর, মারমা জাতির উন্নয়নে কাজ করবেন, সেই প্রার্থীকে ভোটের মাঠের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ধর্মীয় অনুষ্ঠান শেষে তিনি রাঙ্গাপানি সার্বজনীন বিহারে নতুন প্রস্তাবিত জায়গায় পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি বলেন, রাঙ্গাপানি গ্রামের ১৯১০সালের বিহার প্রতিষ্ঠিত হয়েছে অথচ বিহার এখন জরার্জীন অবস্থায়। বিহারটিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে এ অর্থ বছরে সম্ভব না হলেও, আগামী অর্থ বছরে বরাদ্দ দিয়ে বিহার নির্মাণ কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।
গ্রামবাসী ও মারমা যুব ঐক্য পরিষদ নেতা উচিংমং মারমা বলেন, রাঙ্গাপানি গ্রামবাসী সহযোগিতা বিহার নির্মাণে প্রস্তাবিত জায়গায় মাটি কাটা ও কিছু ইট ক্রয় করা হয়েছে। কিন্তু এলাকায়বাসী অত্যন্ত গরীব হওয়ার নির্মাণ কাজ শুরু করতে পারিনি। সরকার থেকে অনুদান ছাড়া এ বিহার সর্ম্পূণ নির্মাণ কাজ করার সম্ভব নয় বলে জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com