• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

বরিশালের সন্তান সাংবাদিক নিয়াজ মাহমুদ” গ্লোবাল ইয়ুথ লিডারশিপ “অ্যাওয়ার্ডে ভূষিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’র গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’পাচ্ছেন বাংলাদেশে স্বল্প সময়ে খ্যাতিমান ও তরুণ সাংবাদিক নিয়াজ মাহমুদ। যুবকদের সামাজিক কাজে উদ্বুদ্ধকরন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় লেখনির মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

শনিবার (২১ জুন, ২০২৫) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে এ সম্মাননা তুলে দেয়া হবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের ইতিবাচক কাজের কাজের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

বরিশালের চাখারে জন্মগ্রহণ করা সাংবাদিক নিয়াজ মাহমুদ বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত ইংরেজি দৈনিক ’দ্য বাংলাদেশ টুডে’-তে বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত। তিনি গত ১২ বছর ধরে দেশের অর্থনীতি, শেয়ারবাজার, বেসরকারি খাত, পোশাক খাত এবং দেশের বানিজ্যিক সংগঠন নিয়ে রির্পোটিং করছেন।

এর আগে তিনি ইংরেজি পত্রিকা দ্য বিজনেস পোস্টে জ্যেষ্ঠ্ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তারও আগে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, দৈনিক শেয়ার বিজ এবং অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কমের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

তরুণ এই সংবাদকর্মী “সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০১৭” অর্জন করেন।

তিনি ঐতিহ্যবাহী “বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি”র ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অর্থ সম্পাদক এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি নিয়াজ মাহমুদ বরিশালের চাখারে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠগার ও কম্পিউটার ল্যাব’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘সিপিজে সোসাইটি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পেশাগত কারনে সাংবাদিক নিয়াজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সংস্থাগুলোর সভায় অংশগ্রহন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের ২০২৪ সালের বসন্তকালীন সভায় অংশগ্রহণ করে সংবাদ প্রকাশ করেন। এছাড়াও তিনি দেশটির নিউইর্য়কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com