• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

কাজিপুরে জেনিন পরিবহনের যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে নিহত-১,আহত ৪

বার্তা সম্পাদক / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুর সোনামুখীতে  জেনিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রী নিহত । এ সড়ক দুর্ঘটনায়  আরো ৪ যাত্রী আহত হয়।

 শুক্রবার (২০ জুন ২০২৫ খ্রিঃ) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাউল ব্যবসায়ী আয়নাল হক (৫৮) কাজিপুর  উপজেলার পাঁচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে। 

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, জেনিন পরিবহনের বাসটি ৫/৬জন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ সময় নিহতের ছেলের বউ মীম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক শিশু সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুনসহ (৪৮) ৪ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে খাদে পড়া বাসটি উদ্ধারের কোনো যন্ত্র আমাদের কাছে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com