• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

নীলফামারীতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে “শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা অংশ গ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী বাবুসহ আরো অনেকে। সেমিনারটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।
এসময় বক্তারা শহীদ জিয়ার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্মরণ করা হয়। তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, এই দফাগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক বিকাশের রূপরেখা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারন ও আগামী নির্বাচনে বিজয়ী হওয়াসহ ভবিষ্যতেও এমন সেমিনার অব্যাহত থাকবে। যাতে তৃণমূল নেতাকর্মীরা দলীয় আদর্শ ও কর্মসূচি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com