• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

যশোর ঢাকা রুটে আগামী বছরের এপ্রিলের মধ্যে আরেকটি ট্রেন চালু করা হবে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

ইব্রাহিম হোসেন যশোর

যশোর-ঢাকা রুটে আরেকটি ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বিকেলে যশোর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এর আগে কমিটির নেতৃবৃন্দ ছয় দফা দাবি তুলে ধরে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।

আফজাল হোসেন বলেন, আগামী জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে ২০০টি নতুন কোচ রেলওয়েতে যুক্ত হবে। এই নতুন কোচ আসা শুরু হলে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে নতুন নতুন রেল চালু করা সম্ভব হবে। নতুন কোচ আসা সাপেক্ষে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে নতুন একটি রেল চালুর পরিকল্পনা রয়েছে। আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই এই ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এই ট্রেন চালু হলে যশোরের যাত্রীরা সকালে ঢাকায় গিয়ে আবার রাতে যশোরে ফিরে আসতে পারবে।

রেলওয়ের মহাপরিচালক জানান, নতুন বছরে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য তিনি এই অঞ্চল পরিদর্শন করছেন। রেলওয়ের বিভিন্ন সমস্যা, সংকট চিহ্নিত এবং তা নিরসনের জন্য তিনি এই পরিদর্শন করছেন।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে চড়ে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন দুপুরে বেনাপোলে পৌঁছান। বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে একই ট্রেনে চড়ে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি যশোর রেলওয়ে জংশনে পৌঁছান। এ সময় যশোর জংশনে অবস্থানরত বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ সকালে যশোর থেকে ঢাকায় যাওয়ার জন্য এবং রাতে ফেরার জন্য একটি ট্রেনের দাবিতে স্লোগান দেন। যশোর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে স্টেশন মাস্টারের কার্যালয়ে তিনি বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলী, সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যশোর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সংগ্রাম কমিটির যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান মিলন, শিক্ষক সায়েদা বানু শিল্পী, সদস্য সাঈদ আহমদ নাসির শেফার্ড, নওরোজ আলম খান চপল, আলাউদ্দিন, রেল বাজার কমিটির যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের আগে নেতৃবৃন্দ ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি রেলওয়ের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন।

দাবিগুলো হলো- দ্রুততম সময়ে যশোর-ঢাকা-পদ্মা সেতু লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য (সকালে ঢাকায় গিয়ে রাতে ফিরে আসা) ট্রেনের সময়সূচি তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা।

এছাড়াও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দও রেলওয়ে মহাপরিচালক বরাবর আরও একটি স্মারকলিপি দেন। এতে যশোরে কন্টেইনার টার্মিনাল স্থাপনসহ আমদানি-রফতানি সহজতর করতে ব্যবসাবান্ধব বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

যশোরে মতবিনিময় শেষে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন রূপদিয়া, সিংগিয়া ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, অপারেটিভ সুপারিনটেনডেন্ট আনসার আলী ভূইয়া, প্রধান বাণিজ্যিক ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুন্ডু প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com