• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

খুলনার টুটপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, শর্টগানসহ ‘বুলবুল গ্রুপ’-এর চার সন্ত্রাসী গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

নুসাইব বিন শোহিদুল ফরাজীঃ খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় গতকাল শনিবার (২১ জুন) গভীর রাতে সেনাবাহিনী ও খুলনা থানার পুলিশের যৌথ অভিযানে চারজন কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। ভোর রাত ১:৩০ থেকে সকাল ৫টা পর্যন্ত চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো টুটপাড়ার বাবুল মোল্লার ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান (৪২), শফিকুল ইসলাম মোল্লার ছেলে আরিফ হোসেন (৩১), এবল তৌহিদুর রহমানের ছেলে তাসফিকুর রহমান (১৯)।
পুলিশ তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি,১টি রিভলবার,১টি দেশীয় শর্টগান ও ৪ রাউন্ড কার্তুজ
১০৫ পিস ইয়াবা এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় খুলনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে—অস্ত্র আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি।
অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সাম্প্রতিক কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতে কোথাও ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা—এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
তারা আরও জানায়, “এই চক্রের সঙ্গে জড়িত আরও অপরাধী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
খুলনা থানার প্রাথমিক রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে বুলবুল এর বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা আগে থেকেই রয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com