• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

সাতক্ষীরা কুশখালী সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

সাতক্ষীরা কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ভারতে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরকৃত বাংলাদেশিদের মধ্যে ৪ জন পুরুষ, ৮ জন নারী ও ২ জন শিশু রয়েছে। শনিবার রাত ১১টার দিকে বিজিবি তাদেরকে এক সাধারন ডায়েরীর মাধ্যমে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে, শনিবার বিকালে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেন। আটককৃতদের সবারই বাড়ি ঢাকা, গাজীপুর, খুলনা, গোপালগঞ্জ ও সাতক্ষীরায়।
সাতক্ষীরার কুশখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ হাছিবুর রহমানের দায়ের করা সাধারন ডায়েরীর মাধ্যমে জানা যায়, শনিবার দুপুরে ভারতের আমুদিয়া বিএসএফ চেক পোষ্ট পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় উক্ত ১৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। এর পর বিকাল ৫টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএস এর আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ কুখালী বিওপির বিজিবি কমান্ডার নায়েক সুবেদার হাছিবুর রহমানের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয় । ডায়েরীতে আরো উল্লেখ করা হয়, পরে উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভারতের বিএসএস হাতে আটক বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়েরীর মাধ্যমে পুলিশের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়।
বিজিবি হস্তান্তরকৃতদের বরাত দিয়ে জানান, তারা দীর্ঘদিন ভারতের বোম্বে ও কলকাতার রাজা বাজারে বাসাবাড়ি, বিভিন্ন ফ্যাক্টরি ও দোকানে কাজ করতো
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃত দুই শিশুসহ ৮ জন নারী ও ৪ জন পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ রবিবার তাদের নাগরিকত্ব যাচাই—বাছাই শেষে তাদের স্ব স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য ঃ এর আগে গত ১৮ জুন একইভাবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুশখালী সীমান্ত দিয়ে আরো ৬ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে হস্তান্তর করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com