• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

চৌহালীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও টিউবওয়েল বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিবি) আওতায় অসহায়, দুস্থ পরিবার এবং প্রান্তিক কৃষকদের মাঝে নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৮৬ জন প্রান্তিক কৃষককে একটি করে স্প্রে মেশিন এবং ২৪ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে নলকূপ(টিউবওয়েল) বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারের সুদৃষ্টি জনগণের কল্যানে তারাই আলোকে আজ আমরা বিনামূল্যে স্প্রে মেশিন ও নলকূপ পাইলাম।

উদ্বোধন কালে সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তানভীর হাসান মজুমদার বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে উপকৃত হবেন, তেমনি অন্যদিকে দুস্থ পরিবারগুলো বিশুদ্ধ পানির সংকটের সমাধান পাবেন। সরকারের এই ধরনের জনমুখী কার্যক্রম গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com