• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মোঃ এলাহী মালয়েশিয়া 

মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।হাইকমিশনের মিডিয়া উইং প্রধান সুফি আব্দুল্লাহিল মারুফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তানে একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।দুই শতাধিক শ্রমজীবী প্রবাসীকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মো. শামীম আহসান। হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, মালয়েশিয়ায় সফল বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার-এর প্রতিনিধিরা,অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

প্রথমেই প্রবাসীদের মধ্য থেকে একজন প্রতিনিধি পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম। এছাড়া মালিক, শ্রমিক, রেমিট্যান্স হাউজের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।হাইকমিশনার বক্তব্যের শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের প্রয়োজনীয় সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, কুয়ালালামপুর থেকে দূর প্রদেশে যারা বসবাস করছেন তাদের সুবিধার জন্য দূতাবাসের সেবা ডিজিটালাইজ করা হয়েছে ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। কুয়ান্তানেও পাসপোর্টসহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত কনস্যুলার ক্যাম্প চালু আছে জানিয়ে তিনি ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা অব্যাহত রাখা হবে বলে তিনি প্রবাসীদের আশ্বস্ত করেন। হাইকমিশনার বলেন, প্রবাসী-বান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।অন্যান্য বক্তারা বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম ধরে রাখার জন্য মালযেশিয়ার আইন মেনে চলাসহ সচেতন থাকার আহ্বান জানান। কষ্টার্জিত অর্থের সুরক্ষা ও সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য বক্তারা তাদের বৈধপথে রেমিট্যান্সসহ বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান।

মালিকপক্ষের প্রতিনিধিরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং মালয়েশিয়ার পাম অয়েলসহ অন্যান্য ক্ষেত্রে তাদের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান।মতবিনিময়কালে শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা হাইকমিশনারের কাছে তুলে ধরেন। হাইকমিশনার কর্মীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেসব সমস্যা সমাধানে হাইকমিশন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রবাসীদের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ খোলাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রবাসীরা সরকারকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার। সবশেষে অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানজুড়ে প্রবাসী কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রবাসী কর্মীদের নিয়ে এ আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন তারা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরা এ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।‌ঈদ পুনর্মিলনীর পাশাপাশি কুয়ান্তানে হাই কমিশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com