• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কুড়িগ্রামে চাঁদা না পেয়ে মামলার বাদীকে পেটালেন যুবদল নেতা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রবাসীর বাড়ি ভাংচুর করে জমি দখল করার অভিযোগে ২০২৩ সালে কুড়িগ্রামের আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী আকলিমা বেগম। সে মামলায় দুইজনের নাম উল্লেখ থাকলেও পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে আরো তিনজনের নাম উল্লেখ করেন। এতে কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বিএনপি নেতা ও আসামি কাইয়ুম ক্ষিপ্ত হয়ে গত ২২ জুন বাদীর ভাই কামাল হোসেনকে মারধর করে। রক্তাক্ত জখম অবস্থায় তিনি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, বাড়ি ঘর ভাঙচুর করে প্রবাসী হযরত আলীর জমি দখল করে আসামি আবুল মাষ্টার ও আলহাজ্ব মনছুর আলী। এমন অভিযোগে ২০২৩ সালে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসী হযরত আলীর স্থী আকলিমা বেগম। মামলার তদন্ত পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি)। তদন্তে ওই ঘটনায় আরও ৩জন আসামির নাম যুক্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে নতুন ৩ আসামির মধ্যে কাইয়ুম আলী। কাইয়ুম কয়েকদিন ধরে বিভিন্ন হুমকি প্রদান ও টাকার দাবি করে আসছিলেন বাদী আকলিমা ও তার বড় ভাই কামাল হোসেনের কাছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি দেওয়ায় গত ২২ জুন সন্ধ্যায় হরিকেশ বিএম কলেজের সামনে কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসামি কাইয়ুম বাদীর ভাই কামাল হোসেনকে আক্রমণ করে।

কামাল হোসেন বলেন, ‘ কয়েকদিন ধরে আসামি কাইয়ুম আমাকে ও আমার বোনকে বিভিন্নভাবে হুমকি করে আসছিল। সে আমাদের নিরাপত্তা দেবে এই মর্মে আমাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। তবে আমরা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানাই। এরপরও তিনি বিভিন্নভাবে আমার কাছে টাকা দাবি করে। সর্বশেষ ২২শে জুন আমাকে কয়েকবার ফোন দিয়েছিল টাকার জন্য। তবে আমি বারবার বলছি এ বিষয়ে আমি কোন টাকা দিতে পারবো না। সন্ধ্যার পর আমাকে বিএম কলেজের পাশে একা পেয়ে কাইয়ুম অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং মারধর করতে থাকেন। এক পর্যায়ে সে আমার কপালে ঘুসি মারেন, তার হাতে থাকা আংটির আঘাতে আমি গুরুতর আহত অবস্থায় এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। ‘

আকলিমা বেগম বলেন,’ আসামি পক্ষ কাইয়ুম অনেক শক্তিশালী, বিএনপির নেতা। তাদের ভয়ে আমরা সবসময় ভীত থাকি। তারা সবসময় আমাদের হুমকি দেয়, রাতে বাড়িতে ঠিল ছোঁড়ে। আমরা বাড়ি থেকে বের হতে পারি না।’

অভিযুক্ত কাইয়ুম আলী বলেন, ‘আমি চাঁদাবাজির সাথে জড়িত নই। কামাল হোসেনের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছিল। আমি বিএনপির করি, তবে বিএনপির কোন প্রভাব খাটাইনি। ‘

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের কড়া নির্দেশনা রযেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এবং দলের ভাবমূর্তি নষ্টকারী বিএনপির যে কেউ হোক না কেন তাকে আইনের হাতে তুলে দেয়া। এছাড়া আমরা অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কোন সন্ত্রাসী- দুষ্ট লোকের স্থান বিএনপিতে হবে না’।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘ জমিজমার বিষয়টি আদালতে বিচারাধীন আছে। আমরা ফৌজদারি অপরাধের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মামলায় নাম আসার কারণে মারপিট করে থাকলে আমার তার বিরুদ্ধে কোর্টে কড়া প্রতিবেদন দিব।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com