• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

জামালপুরে ডিবির ওসির নেতৃত্বে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মোঃ মাকসুদুর রহমান,শাকিল জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার বিভিন্ন স্থানে প্যারালাল অভিযান করে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ আতিকুর রহমান, এসআই মোঃ আব্দুল আল আজাদ, এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ আব্দুল মতিন এর তত্ত্বাবধানে গত ২৪ ঘন্টায় একযোগে পরিচালিত প্যারালাল মাদকবিরোধী অভিযানে মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জামালপুর ডিবি । তারা হলেন জামালপুর শহরের লাঙ্গলজোড়া ঘুন্টিঘর মরহুম আব্দুল গণির ছেলে মোঃ আব্দুল মিঠুন @ মোঃ আব্দুল রুবেল (৩৬),মেলান্দহ ঝাউগড়া এলাকার মো: জাকির হোসেনের ছেলে মোঃ ফরহাদ আলম @ তাপস (২৬), শহরের শাহজাদপুর এলাকার মো: উমেদ আলীর ছেলে মোঃ আহালু @ মইনুদ্দীন (৩২),মাদারগঞ্জ উপজেলার পশ্চিম জৈটা পাড়া এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে মোঃ মিন্টু (৩৮), ভেলামারী এলাকার মো: মোন্নাত এর ছেলে মোঃ সাগর (৩২)।
এ বিষয়ে জামালপুর ডিবির অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, এ সকল অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আদালতে প্রেরণ করা হয়েছে।

কথা হলে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের এই সফল অভিযান জামালপুরে মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে। পুলিশ সবসময় জননিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি চলমান থাকবে। এই ধরনের অভিযানের মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক নির্মূলে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বাসীকে অনুরোধ করে পুলিশ সুপার আরো বলেন,মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। আপনার সহযোগিতা আমাদের সমাজকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com