• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রতিবেদক :-সাব্বির হোসাইন

টঙ্গী, গাজীপুর: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থী ২০২৫-এর দোয়া অনুষ্ঠান আজ (২৫শে জুন, ২০২৫) দুপুর ২টায় মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে টাকসু’র আলিম শাখা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ড. কোরবান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা যাইনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.মাওলানা হেফজুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শ্রেণী শিক্ষকবৃন্দ এবং টাকসু-এর অন্যান্য দায়িত্বশীলগণ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই বছর আলিম পরীক্ষায় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং টাকসু-এর পক্ষ থেকে উপহার হিসেবে ডায়েরি, ব্যাচ, মগ, চাবির রিং, ফাইল ও কলম প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা ও উপস্থাপনা করেন টাকসু-এর জিএস সাইদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিম শাখার সভাপতি শুয়াইবুর রহমান, সেক্রেটারি ওবায়দুল্লাহ এবং বায়তুলমাল সম্পাদক মুসাব্বির রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. কোরবান আলী বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, মিল্লাতের এক বছরের আলিম পরীক্ষা ২০২৫-এর ফলাফলে আমরা আবারও দেশসেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করতে সক্ষম হবো।”
প্রধান আলোচক মাওলানা যাইনুল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি ভিশনারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিশন অনুযায়ী প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তোমরাই তোমাদের ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে।”
বিশেষ অতিথি অধ্যক্ষ হেফজুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে, সেই কামনা করি।”
সভাপতির বক্তব্যে ইকবাল কবির বলেন, “শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা আপনাদের সামনে দৃশ্যমান।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা যাইনুল আবেদীন দোয়া-মুনাজাত পরিচালনা করেন। বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com