• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মেহেরপুরে মােটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলীসহ ২জন নিহত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

 

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল (৪৮) ও আকমল হোসেন (২২) নামের দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াবদা সড়কের বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল জেলার গাংনী উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলী ছিলেন। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী আনিসুল হক জানান, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com