• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

শিয়ালকোলে দুই দিনব্যাপী লেয়ার মুরগী ও কবুতর পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

dailydhakamail / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার  শিয়ালকোলে দুই দিনব্যাপী লেয়ার মুরগী ও কবুতর পালন বিষয়ক অনাবাসিক  প্রশিক্ষণ সম্পন্ন  করা হয়। এনডিপি কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায়-

লেয়ার মুরগী ও কবুতর লালন পালনকারী খামারীদের সক্ষমতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এবং ন্যাশনাল ডেভেলমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত –

বুধবার (২৫ জুন-২০২৬) সমাপনী দিনে উক্ত প্রশিক্ষণে প্রধান  প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক। 

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ রায়হান নবী, সফল খামারী মোঃ সোহেল রানা এবং এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনডিপি শিয়ালকোল শাখার ব্যবস্থাপক বেলাল হোসেন এবং সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সবুজ হোসেন। 

প্রশিক্ষনে প্রশিক্ষকবৃন্দ লেয়ার মুরগি ও কবুতরের জাত সম্পর্কে ধারনা দেওয়া, বাসস্থান ও খাদ্য বিষয়ক আলোচনা, ব্রুডিং ব্যবস্থাপনা, কৃমিনাশক ও টিকা বিষয়ক আলোচনা, রোগ ও প্রতিকার বিষয়ক আলোচনা করেন। এসময় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি খামার বিষয়ক ব্যবহারিক জ্ঞান শেখাতে হাতে কলমে মুরগিতে টিকা প্রদান করা শেখানো, খামার জৈব নিরাপত্তা শেখানো, ব্রুডিং ব্যবস্থাপনা সহ ইত্যাদি শেখানো হয়। 

উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com