• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোরের চৌগাছার ফুলসারা ইউপি প্যানেল চেয়ারম্যানকে হত্যারচেষ্টা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ

যশোর চৌগাছার ফুলসারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানকে (৪৮) বেধড়ক মারপিট করেছে স্থানীয় একদল চাঁদাবাজ সন্ত্রাসী। ইউপি সদস্য থেকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত লিটন ও তার সহযোগীরা। কিন্তু চাঁদা দেয়ার সামর্থ্য নেই বলে জানিয়ে আসছিলেন মারপিটের শিকার জিয়াউর। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন আহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে শলুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে তার গতিরোধ করে মারধর করে ইফরা চন্দ্রপাড়ার লিটন ও তার একদল সহযোগী সন্ত্রাসী।

আহত জিয়াউর রহমান ফুলসারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউর রহমান জানান-তার কাছে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু এতো টাকা দেয়ার মতো সামর্থ্য তার নেই। সেই রাগ ও ক্ষোভ থেকে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এরআগে অভিযুক্তরা অস্ত্র দেখিয়ে ভয় সৃষ্টি করে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন দাবি করে আহত জিয়াউর রহমান যশোর পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন।
এ ব্যাপারে চৌগাছা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান-বিষয়টি জানা নেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com