• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

বিএসএফের পুশ-ইন, মাটিরাঙ্গা ও পানছড়িতে ১৫ বাংলাদেশি আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

শাকিব হোসেন
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইন করেছে ১৫ জন বাংলাদেশি নাগরিককে। এর মধ্যে মাটিরাঙ্গায় ৯ জন এবং পানছড়িতে ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সূত্র জানায়, বৃহষ্পতিবার (২৬ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের ১১৪ ব্যাটালিয়নের অধীনস্থ হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। পুশ-ইনকৃতদের আটক করে শান্তিপুর বিওপির বিজিবি সদস্যরা।

আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ ও ৭ জন নারী। বর্তমানে মাটিরাঙ্গা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছেন এবং সেখানে স্থানীয়রা তাদের বিভিন্ন খেয়ালা রাখছেন এবং কি আজ দুপুরে খাবার এলাকা বাসী দেন।

মাটিরাঙ্গায় আটককৃতদের পরিচয় জানা গিয়েছে বলে জানা যান তাদের পরিচয় হলোঃ মো. মন্নু শরীফ, মো. সোহাগ, মোছা. পারভীন, মোছা. আরভী, মোছা. উর্মি, মোছা. ছনিয়া, মোছা. আকিজা মোছা. হাজেরা খাতুন ও শান্তা বেগম। এদের সবার বাড়ি দেশের বিভিন্ন জায়গায় উল্লেখঃ নড়াইল, যশোর, চাপাইনবাবগঞ্জ, পটুয়াখালী এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বলে যানা যায়।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘গভীর রাতে ৯ জনকে পুশ-ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। কীভাবে পুশইন করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন এবং বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে যানান।’

একই দিনে পানছড়ি সীমান্ত দিয়েও আরও ৬ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে বলে যানা যায়। পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা পুশ-ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা জানান, ভারতের ওয়াইনথং এলাকা থেকে হেঁটে হেঁটে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টায় তারা কচুছড়ি পৌঁছান।

পানছড়িতে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যারা তারা হলেনঃ মো. শুকুর শেখ, জাহানারা খাতুন, মুক্তা বেগম, ঝরনা খাতুন, অলকা বিশ্বাস ও শিউলি বেগম। এদের বাড়ি খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন দৈনিক জনকণ্ঠকে বলেন, ‘৬ জন ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে। কীভাবে তাদের পুশইন করা হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।’

স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্র জানায়, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা এসব মানুষদের ভাগ্যে এখন কী অপেক্ষা করছে তা নির্ভর করছে প্রশাসনের সিদ্ধান্তের ওপর। তবে সীমান্তে এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তাপ ছড়ানোর পাশাপাশি মানবিক সংকটের নতুন প্রশ্নও তুলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com