• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

ইটনায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

✍️ মো. মাহফুজুর রহমান ফরহাদ, কিশোরগঞ্জ 

মাদকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও” এবং “মাদক পরিহার করি, সুস্থ সুন্দর জীবন গড়ি“—এই স্লোগানকে সামনে রেখে আজ কিশোরগঞ্জের ইটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি আসরের নামাজের পর ইটনা বাজার মসজিদ সংলগ্ন নতুন রাস্তা থেকে শুরু হয়ে বাজারের উত্তর পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আবুল হোসাইন সাহেব। তিনি মাদকের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি এবং সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম সাহেব। তিনি মাদকের শারীরিক কুফল এবং ব্যক্তি ও পরিবারে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের নুরুল্লাহ সাহেব। তিনি মাদকের কারণে যুব সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন—বায়তুল মাল সম্পাদক: মাওলানা ইব্রাহিম খলিল সাহেব,ওলামা ও মাশায়েখ বিভাগের সভাপতি: মাওলানা ইউনুস আলী সাহেব,ওলামা ও মাশায়েখ বিভাগের সেক্রেটারি: ক্বারী মীর আজিজুল হক সাহেব

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি: মাওলানা আব্দুস সালাম সাহেব,সেক্রেটারি: সবলু ঠাকুর

কোষাধ্যক্ষ: তানভির হাসান সজিব,যুব বিভাগের সভাপতি: মোহাম্মদ জিয়াউর রহমানসেক্রেটারি: হাফেজ শফিকুল ইসলাম টিপু,এছাড়াও ছাত্রশিবিরের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র‍্যালি ও সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মাওলানা শফিকুল ইসলাম সাহেবের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, “মাদক আমাদের সমাজের শত্রু। সবাইকে সচেতন হয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” তারা যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com