• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ফরিদপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৫

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর এক মাদকের সাম্রাজ্যে হানা দিয়েছে যৌথবাহিনীর বিপুল সদস্য। এ সময় মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগমসহ (৩০) ১৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তি থেকে তাদের আটক করে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্য অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে ও পুলিশের কাছে শহরের গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল।

তিনি বলেন, আমরা গোপন তথ্যে ভিত্তিতে, শিল্পী বেগম ও তার পরিবার এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে আসে, শিল্পীর সঙ্গে ভারতীয় মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে ও ভারত থেকে গাঁজা এনে এই এলাকায় সরবরাহ করে একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে সেনাবাহিনীর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশের ১৬০ থেকে ১৭০ জন সদস্য যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাৎক্ষণিকভাবে সাত জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। পরে এলাকাজুড়ে পরিচালিত তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং আরও আট জনকে আটক করা হয়। অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা সামগ্রীতে রয়েছে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭ ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফোন এবং ১০টি অ্যান্ড্রয়েড ফোন, ৩২ ভরি সোনা, ৫ ভরি রুপা রয়েছে।

আটক ১৫ জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া উদ্ধার করা মাদকের মূল্যমান এখনও নির্ণয় করা যায়নি, এ বিষয়ে কাজ চলছে। সন্ধ্যার পর হয়ত এ বিষয়ে জানানো যাবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com