• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন দীর্ঘ ২ যুগ পর ২ জুলাই অনুষ্ঠিত হওয়ার পথে: পদ প্রত্যাশীদের প্রচারণা শীর্ষে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

জেলা বিএনপির ২ জুলাই’র ত্রি- বার্ষিক সম্মেলন কে ঘিরে পটুয়াখালী পৌর শহর তোরণ ও নানা পদ প্রত্যাশীদের ফেস্টুন এবং প্লেকার্ডে সয়লাব হয়ে গেছে।এছাড়াও প্রতিদিন এ সম্মেলন কে স্বাগতম জানিয়ে হচ্ছে মিছিল আর মিছিল। জানা গেছে, দীর্ঘ দুই যুগ পর বিএনপির উক্ত জেলা কমিটির সম্মেলন উপরোক্ত তারিখ বুধবার সকাল ১০ টায় পটুয়াখালী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের নির্ধারিত স্হানের সাজসজ্জা ও শেষের দিকে।
উক্ত সম্মেলনের প্রধান অতিথি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সম্মেলনের উদ্বোধক হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উক্ত সম্মেলনের বিশেষ অতিথি হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মোঃ আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদার ও মোঃ দুলাল হোসেন।এ সম্মেলনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনা করবেন বিএনপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
উক্ত সম্মেলনকে কেন্দ্র করে জেলা, উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল বিএনপির নেতা- কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮ টি উপজেলার প্রায় ১৪০০ জন কাউন্সিলর উপস্থিত থাকার কথা সুত্রে জানা গেছে। এ সম্মেলনের ২য় অধিবেশন ( কমিটি নির্বাচন) স্হান উক্ত দিন বিকালে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।
এদিকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের দিনক্ষণ ঠিক হওয়ার পরে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি শীর্ষ পদে এক ডজন প্রার্থীর নাম নেতা-কর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে। উক্ত তিনটি পদের মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে তাঁরা হলেন পটুয়াখালী জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া।
সাধারন সম্পাদক পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান টোটন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মোহসীন উদ্দীন, জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মনিরুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির।সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির,সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাকসুদুর রহমান মাকসুদ।প্রসঙ্গত, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে মেয়াদউত্তীর্ন হওয়ায় এ কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com