• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

মাহমুদুল হাসান নিজস্ব প্রতিনিধি।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া দুই ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বচান কার্যক্রম শুরু করা হয়েছে। ৩০জুন সোমবার উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন।

উক্ত দুই ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী বাছাই কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা।

সকালে কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি (ইউএনও) ও প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । বাছাই কার্যক্রমে অংশ নিতে সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে ইউনিয়ন পরিষদে আসতে শুরু করে এবং স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত অফিসার মো: সোহেল রানা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার উজ্জ্বল ভূইয়া ও আনসার ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা।
এছাড়া খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com