• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সাতক্ষীরা প্রেসক্লাব গেটে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় ৩০ সাংবাদিক আহত

বার্তা সম্পাদক / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা প্রেসক্লাব গেটে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় প্রায় ৩০ সাংবাদিক আহত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতার এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান এর নেতৃত্বে শতাধিক সাংবাদিক সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে প্রেসক্লাবের সভা করার লক্ষ্যে প্রবেশের চেষ্টা কালে, পূর্ব পরিকল্পিত ভাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম ও আসাদুজ্জামান গ্ৰুপের প্রায় ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান আলী, রেজাউল ইসলাম বাবলু, এম ইদ্রিস আলী প্রমুখ।

আহতদের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয় আমিনুর রহমান, বেলাল হোসেন ও সোহারব হোসেন এর।

এঘটনায় আহত সভাপতি আবুল কাশেম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলাম।

এবং সকলেই প্রেসক্লাব অভিমুখে রওয়ানা হই, প্রেসক্লাবের গেটের সামনে পৌঁছালেই সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা ও নির্যাতন চালানো হয়।”

হামলার বিষয়ে জানতে সাতক্ষীরা প্রেস ক্লাবের আরেকপক্ষের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সাথে
মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

সাংবাদিকদের ওপর ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ
(ওসি) শামিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান সাংবাদিকদের সমস্যা সাংবাদিকরা মোকাবেলা করবে, সুষ্ঠু সমাধানের জন্য, কিন্তু এক পক্ষের সাংবাদিকরা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে অন্য সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক আসাদুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com