• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কাশিয়ানী বাজার, গোপালগঞ্জ থেকে দেশীয় মারণাস্ত্রসহ নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’-এর সদস্য যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার

বার্তা সম্পাদক / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি সফল যৌথ অভিযানে দেশীয় মারণাস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ তারিখ ভোররাত আনুমানিক ০২:০০ ঘটিকা হতে ০৬:৫০ ঘটিকা পর্যন্ত কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬), পিতা – আব্দুর রাজ্জাক শেখ (স্থানীয় আওয়ামী লীগের দলের সক্রিয় সদস্য), গ্রেফতার হন।

গ্রেফতারপূর্ব প্রক্রিয়ায় অভিযুক্তের বাবা গোপালগঞ্জ কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় স্থিত বাড়ির মালিক হিসেবে তল্লাশিতে অসহযোগিতা ও বাধা প্রদান করেন। তবে যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে অভিযান অব্যাহত রাখে এবং অভিযুক্ত নাহিদকে নিজ বাসার ছাদে লুকিয়ে থাকা অবস্থায় আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার করা হয়:

৮টি চাপাতি
১টি লম্বা ছুরি (সোর্ড)
১টি কাস্তে
১টি বড় আকারের ছুরি
১টি কুড়াল
১টি কাঁচি
১টি মোবাইল ফোন
২টি বিদেশি মদের বোতল

তবে অভিযোগকারী (ভুক্তভোগী) স্ত্রী মিসেস রিমি খানম কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী, অভিযুক্তের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা যায়নি। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ তার ও তার ভাইয়ের প্রতি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং মহিলাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছিল। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর গোপালগঞ্জ সেনা ক্যাম্পে গোপালগঞ্জের একজন নারী আনসার সদস্যের মাধ্যমে অভিযোগকারীর সাক্ষাৎকারে সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয়।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের মাদকাসক্তি, অস্ত্রসহ ভিডিও উদ্ধার শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে তাকে নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com