• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

আস্থা ব্লাড ডোনার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি:মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে গতকাল রবিবার (৫ জুলাই) বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আস্থা ব্লাড ডোনার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। কে.এ.আর সাজিদের সঞ্চালনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আস্থা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও বেওয়ারিশ চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মানবিক শৈওকত (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জনাব আবু ইউসুফ, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সায়েম খন্দকার মুকুট, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কান্তি পাল, Dream Touch Bangladesh-এর প্রতিষ্ঠাতা নিপা, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, স্বপ্নছোয়া ফাউন্ডেশনের সভাপতি আঃ মালেক, বন্ধু জুনিয়র যুব ক্লাবের সভাপতি মামুন, আহানাফের প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিল, আগ্রহী রক্তদাতা সেচ্ছাসেবী ফেনীর প্রতিষ্ঠাতা পলাশ এবং মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিক।
এছাড়াও আস্থা ব্লাড ডোনার্স ফোরামের সিনিয়র সদস্য নাজমা আক্তারসহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বক্তারা আস্থা ব্লাড ডোনার্স ফোরামের গত দুই বছরের মানবিক উদ্যোগ ও রক্তদানে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আস্থা ব্লাড ডোনার্স ফোরামের বিগত দুই বছরের কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং আগামীর পরিকল্পনা ও লক্ষ্যসমূহ উপস্থাপন করা হয়। শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com