• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বকশীগন্জে গৃহবধূ গনধর্ষনের মামলার প্রধান আসামী রাশেদুর রহমান পাপ্পু গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ মাকসুদুর রহমান শাকিল
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের মানজালিয়া এলাকায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০) সহ ৪ জনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ

তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত চারজনসহ অজ্ঞাতনামা আরও দুইজন, মোট ছয় আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম একজন হলেন আশরাফুল ইসলাম, যিনি নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ধর্ষণের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি সামনে আসায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী তার অভিযোগে জানান, “আমার স্বামী বিগত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে আমাকে নিয়ে জানকিপুর মানজালিয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তিনি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন আমি অটোগাড়িতে করে নিলক্ষীয়া বাজারে যাওয়ার পথে মানজালিয়া এলাকায় শাহিনের দোকানের সামনে রাস্তায় আমাকে টেনে নামিয়ে জোরপূর্বক একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে জোর করে এবং পালাক্রমে ধর্ষণ করে।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গনধর্ষণ মামলার এজাহারভুক্ত চারজন ও অজ্ঞাতনামা আরও দুইজনসহ মোট ছয় আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com