• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ!

dailydhakamail / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, স্টাফ রিপোর্টার:-
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক বর্তমানে পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুফাঁদে। খুলনা জিরো পয়েন্ট থেকে চুকনগর বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করে এ রাস্তায়, এবং নিয়মিতই ঘটছে দুর্ঘটনা।

একদিকে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে যানবাহনের টায়ার, বডি ও ইঞ্জিনের ক্ষতির কারণে মালিকদের পড়তে হচ্ছে কোটি কোটি টাকার লোকসানে।
ভুক্তভোগীদের অভিযোগ—বিগত সরকারের আমলে সঠিকভাবে সড়ক নির্মাণ ও তদারকির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন অঙ্গসংগঠন, ছাত্র-শিক্ষক, পথচারীসহ সাধারণ মানুষ এই সড়কের উন্নয়নের দাবিতে আন্দোলন করে আসলেও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাতে কর্ণপাত করেননি।

তার ওপর চলমান বর্ষা মৌসুমে একটানা বৃষ্টিপাতে রাস্তার বেহাল দশা আরও প্রকট আকার ধারণ করেছে। জনসাধারণের চলাচল ও রোগী পরিবহন এখন হয়ে পড়েছে চরম দুর্বিষহ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা মেরামতের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (হিউম্যান রাইটস ডিভিশন), খুলনা শাখার সভাপতি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী মোঃ কাওছার আলী।

এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বাবুল সানা, গাজী আবদুল আলিমসহ হাজার হাজার সুবিধাবঞ্চিত জনসাধারণ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com