• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ

মিটফোর্ডের নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী চাঁদাবাজির বিরুদ্ধে জলঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোহাইমেনুর রহমান-সানা
প্রতিনিধি, জলঢাকা :

দিনাজপুরের জলঢাকায় মিটফোর্ডের সাম্প্রতিক নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী চাঁদাবাজির প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে।

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড রোডে প্রকাশ্য দিবালোকে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠে। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসাধারণ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ উঠেছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা সকলেই যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এরই ধারাবাহিকতায় শনিবার জলঢাকা উপজেলা সাধারণ ছাত্র ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা মোঃ মোহাইমেনুর রহমান-সানা, সাইদুজ্জামান বাবু, আব্দুল্লাহ আল নোমান নাহিদ, হাবিব আহসান, আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যারা এই খুনের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। বিএনপিকে উদ্দেশ করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুন, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ না করলে আওয়ামী লীগের মতো করুণ পরিণতি তাদেরও অপেক্ষা করছে।

পরিশেষে বক্তারা ইউনুস সরকারের সমালোচনা করে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com