• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

কালিয়াকৈরের সফিপুর বাজারে জাতীয়তাবাদী ছাত্র দল ও বিএনপির বিক্ষোভ মিছিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

১৪ জুলাই সোমবার বিকেল ০৫ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার যমুনা রোড সংলগ্ন ফ্লাই ওভারের নিচে সমবেত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে সারাদেশে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ শেষে নেতারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার এমন এক সময়ে শুরু হয়েছে, যখন একটি জরিপে দেখা গেছে—এই দেশের তরুণ প্রজন্ম বহু লড়াই-সংগ্রামে পরীক্ষিত, বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিতেই আস্থা ও বিশ্বাস রাখে। ভবিষ্যতে তরুণেরা বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com