• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

দুর্গাপুরে পিস কমিটির সভাপতির নাতি স্বঘোষিত বিএনপি নেতা মেহেদী

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপিতে নতুন এক নাম মুশফিকুর রহমান মেহেদী।
তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। তার সম্পর্কে জানতে একদল সংবাদ কর্মী ছুটে যায় জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে,যেখানে তার স্থায়ী বসত বাড়ি। উঠে আসে চোখ কপালে উঠার মত চাঞ্চল্যকর নানান তথ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সূত্রে জানা যায়, মুশফিকুর রহমান মেহেদী পিতা মৃত-মজিবুর রহমান,দাদা মৃত-আঃ রহিম। আঃ রহিম ছিল ১৯৭১ সালের পাকিস্তান হানাদার বাহিনীর তৈরি শান্তি কমিটির(পিস কমিটি)জয়নগর ইউনিয়ন সভাপতি। এই কমিটি পরিচালনা করতো রাজাকারদের। ১৯৭১ সালে মেহেদীর দাদা আঃ রহিম দাওকান্দি গ্রামের হিন্দু পাড়ায় লুটপাট ও অগ্নিসংযোগে স্ব-শরীরে অংশগ্রহণ করে। যেই সময় মানুষ তিন বেলা খেতে পাইনি সেই সময় আঃ রহিম পান্তা ভাত খেতেন চিনি দিয়ে। দুর্গাপুর উপজেলার যুগিশো গ্রামের গণ হত্যার বিষয়ে দুর্গাপুর বাসি অবগত আছেন। এই হত্যাকাণ্ডে মেহেদীর দাদার সক্রিয় অংশগ্রহণ ছিল। এলাকায় বিভিন্ন স্থানে নির্যাতন ও লুটপাট করে অনেক সম্পদের মালিক হয়েছিলেন মেহেদীর দাদা আঃ রহিম।
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর মোহনপুর উপজেলা,মৌপাড়া গ্রামের মৃত- বীর মুক্তিযোদ্ধা বাবু খগেন চন্দ্র রায় (মুক্তিযোদ্ধা কমান্ডার) এর নেতৃত্বে মেহেদীর দাদা আঃ রহিমকে বিভিন্ন স্থানে খুঁজা খুঁজি করে ধরে আনেন দাওকান্দি বিদ্যালয়ে । আঃ রহিম মুক্তি বাহিনীর কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে পা ধরে ক্ষমা চান সেই সাথে নিজের জীবন ভিক্ষা চান। মুক্তি বাহিনী তাকে সাধারণ ক্ষমা করে জীবন ভিক্ষা দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহনপুর উপজেলা মৌপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ দাস তিনি গণমাধ্যম কর্মীদের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস তুলে ধরেন। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়ন পারিলা গ্রামের আঃ রহিম পিস কমিটির সভাপতি ছিল। সেই সময় আঃ রহিম নিরিহ মানুষের উপর অনেক নির্যাতন করেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর। দাওকান্দি ও যুগিশোর ঘটনা তিনি তুলে ধরেছেন। আঃ রহিম কে দেশ স্বাধীনের পর দাওকান্দি স্কুলে ধরে আনা হয়েছিল। সে ভুল স্বীকার করে পা ধরে ক্ষমা চাইলে তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল।
সূত্র বলছে, মেহেদীর পিতার মৃত্যুর পর এবং তার বিয়ের দাওয়াতে তৎকালীন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছিল। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা। তার শশুর মোঃ আক্কাস আলী (আঁকা) পবা উপজেলা আওয়ামী লীগের পদধারী নেতা। সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ছিল তার দহরম-মহরম সম্পর্ক। ছাত্রলীগের রাজনীতি করে এখন সে বিএনপি নেতা।
জয়নগর ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মুশফিকুর রহিম মেহেদী অতীতে কোনো দিন বিএনপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না এমন কি তার পিতা বিএনপির রাজনীতি করতেন এমনটা জানা নাই। বিএনপির কিছু কথিত মৌসুমী নেতারা এমন হাজারো মেহেদী তৈরি করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। এরা হাইব্রিড দালাল, এরা দলে অনুপ্রবেশ কারী।
এই নিয়ে মেহেদীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পরবর্তীতে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে বিভিন্ন ভাবে সমঝোতার চেষ্টা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com