• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

পটিয়ায় ধারণকৃত ভিডিও দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে,যুবক গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া উপজেলায় গোপনে ভিডিও ধারন করে তা সোস্যাল মিডিয়ায় প্রকাশ করার ভয় দেখিয়ে ধর্ষণ করায় এক গৃহবধূর অভিযোগে আবুল মনসুর(৩৯)নামে এক যুবকে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, জেল হাজতে থাকা স্বামীর মামলার সুত্রে গৃহবধূর সাথে মনসুরের পরিচয়।আইনি বিষয়ে সহযোগিতার কারণে মনসুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে গৃহবধুর।জেল থেকে বের হয়ে গৃহবধুর স্বামী বিদেশ চলে যায়। তার ১ছেলে১মেয়ে, তাদের লেখা পড়ার সুবির্ধাথে পটিয়া ওয়াপদা মোড়ে ভাড়া বাসা নেন গৃহবধু।

এ সুযোগে মনসুর ২০১৯সালে১৫জানুয়ারী তার বাসায় এসে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সেই সাথে গৃহবধুর অজান্তে ধর্ষণচিত্র ভিডিও ধারন করে রাখেন।ভিডিও ফুটেজের ভয় দেখিয়ে ২০২২ হতে ২০২৫ সালে তাকে একাধিক বার ধর্ষন করে।বাকলিয়া থানাধীন মনসুরের ভাড়া বাসায় নিয়ে তার অনিচ্ছায় ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। গৃহবধূ তাকে বিয়ে করতে বললে,সে রাজি নয়।

এক পর্যায়ে মনসুর ধর্ষনের ভিডিও ফুটেজ তার স্বামী ও আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেন। এতে গৃহবধু ও তার পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েন।তাই বাধ্য হয় ভুক্তভোগী গৃহবধূ তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।উক্ত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে গত শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, মামলাটি গুরুত্ব সহকারে নেয়া হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে,বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারকৃত আবুল মনসুর চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার ছিদ্দিক কলোনির ছিদ্দিক আহমদের পুত্র।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com