• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

সাতক্ষীরায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

বার্তা সম্পাদক / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আজহারুল ইসলাম সাদী:

সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০১ আগস্ট) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি আভিযানিক দল সদর উপজেলার মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি দল জেসিও মোঃ সেলিম আহম্মেদের নেতৃত্বে এবং সিপাহী মোঃ ইমরান হোসেনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইটাগাছা বৌবাজার এলাকার দুই যুবক মোঃ শাহিন গাজী (২৩) ও মোঃ নাছিবুল (১৮) কে আটক করা হয়।

তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইলসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৩১ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে এবং আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তানতর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com