• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

নির্বাচনে আর কোনো বাধা দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার ,

আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিএনপি কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দি ডেইলি স্টার বাংলা সূত্রে এমনটি জানা গেছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনের পথে কোনো বাধা দেখছি না। সুতরাং এটি না-ও হতে পারে—এমন দুশ্চিন্তা করার কোনো যৌক্তিকতা নেই। এখন আমরা অপেক্ষা করছি—সরকার সুস্পষ্ট বক্তব্য দেবে এবং নির্বাচন কমিশনকে সে অনুযায়ী পরামর্শ প্রদান করবে বলে আশা করছি।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে উল্লিখিত ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বিষয়ে ভিন্নমত রয়েছে।’

সফরের শুরুতে হাটহাজারীতে পৌঁছে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী এবং হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমেদ কাশেমী এবং শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ আদায়ের পর মাদ্রাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির নেতারা। সেখান থেকে তারা ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হেফাজতের বর্তমান আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ঘটেছিল শাপলা চত্বরে। সেই ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা আজও পূর্ণ হয়নি। যারা গুম হয়েছেন, তাদের তথ্যও সঠিকভাবে সংগ্রহ করা যায়নি।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com