• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওষুধ সংকটে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

সাঘাটা(গাইবান্ধা) নিজস্ব প্রতিনিধি:
সাঘাটা উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই উপজেলার দূর-দূরান্ত থেকে ছোট-বড় নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু এই কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ওষুধ সংকটে পড়তে হচ্ছে রোগীদের।
হাসপাতাল ঘুরে ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীকেই প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। স্বল্প আয়ের মানুষের জন্য এটি মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দামি ওষুধ কিনে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।
হাসপাতালে ভর্তি থাকা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী জোসনা বেগম বলেন, “গ্যাস, ইনজেকশন বাহির হতে কিনছি। শুধু নাপা ট্যাবলেট দেয়। তাহলে আমরা গরীব মানুষ কি জন্য উঠছি?” পেটের ব্যথায় ভর্তি হওয়া রোগী নূরী বেগমের মা শিউলি খাতুন জানান, “হাসপাতাল থেকে একটা সুই দিছে আর একটা ট্যাবলেট দিছে। বাকি সব বাহিরে থেকে কিনতে হচ্ছে।” স্ত্রী ফরিদাকে নিয়ে হাসপাতালে আসা এক দিনমজুর জানান, “সব ওষুধ বাহিরে থেকে কিনেছি। একটাও দেয়নি হাসপাতালে।”

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া একাধিক রোগীর স্বজন জানান, সকাল ৮-৯টায় ভর্তি করা হলেও দুপুর ১২টা পর্যন্ত কোনো ওষুধ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, প্রায় ছয়-সাত মাস ধরে হাসপাতালে ডায়রিয়া রোগের জন্য প্রয়োজনীয় স্যালাইনের সংকট চলছে।
এই বিষয়ে জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রিয়াদ হোসেন বলেন, “পূর্বের বাজেট অনুযায়ী রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ওষুধ সংকট রয়েছে হাসপাতালে। তবে নতুন বাজেট বেড়েছে। সেপ্টেম্বর মাস থেকে নতুন ওষুধ আসলে এই সমস্যা থাকবে না।”
স্বাস্থ্যসেবার অন্যতম মৌলিক উপাদান ওষুধের এই সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com