• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন  উপলক্ষ্যে- সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নানা কর্মসূচি’র মাধ্যমে দিবসটি  পালন 

dailydhakamail / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- ২০২৪ খ্রিঃ  ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন  উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নানা কর্মসূচি’র মাধ্যমে দিবসটি  পালন করা হয়। 
মঙ্গলবার  (৫ আগস্ট ২০২৫খ্রিঃ) সকাল ৯ টায়   ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের  স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।  এবং শহিদদের  কবর জিয়ারত  করা হয়। পরে  সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি  অডিটোরিয়ামে -সিরাজগঞ্জে জেলা প্রশাসন এঁর আয়োজনে, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান  করা হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলওয়াত করা হয় এবং  গীতা পাঠ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে  সকল শহিদদের স্মরণে আত্মার শান্তি ও মাগফিরাত  কামনা একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। জুলাই গনঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধাদারকে  রজনীগন্ধ্যা ও গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে প্রামাণ্য  চিত্রপ্রর্দশনী করার পর অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম,  পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান, সেজান সরদার, শহিদ অন্তর ইসলামের বোন মনোয়ারা সুলতানা, শহিদ সুজনের ভাই সুলতান মাহমুদ, শহিদ মনিরুজ্জামান এর স্ত্রী সাজেদা এবং অনুষ্ঠানে আহতদের মধ্যে থেকে লাবণ্য আক্তার ও ছোয়া প্রমুখ। পরে জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন  করা হয়। জেলার সকল মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে – জুলাই বিপ্লবের শহিদের স্মরণে  দোয়া ও প্রার্থনা করা হয়।
 
এ সময় অনুষ্ঠানে, সেনাবাহিনীর কর্মকর্তা,  সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিকনেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সচেতন নাগরিক সমাজ  উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com