• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে কাশিয়ানীতে মানববন্ধন 

বার্তা সম্পাদক / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাজীপুরের নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দ সোমবার (১১’আগস্ট) বেলা ১১ টায় এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। 

এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী ওমর হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা মিল্টন খান, সিনিয়র সহ সভাপতি রায়হান মুন্সি জসিম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন গালিব, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি এসএম জামান, কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমরান শেখ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আম্মার মিয়া অসিম, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি নেওয়াজ আহম্মেদ পরশ, কাশিয়ানী সাংবাদিক ফোরামের সভাপতি লিটন শিকদার, সাংবাদিক মামুন মোস্তফাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পুর্ণ করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com