• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ

ঝিনাইদহ-৪ মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টুর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

dailydhakamail / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরুহুম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনী ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু প্রেস ক্লাব ফেডারেশনের আহবায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মত বিনিময় করেন। সোমবার বিকালে তার নিজবাস ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয় পত্যাশী মুরশিদা জামান বেল্টুর বলেন, আমি আগামী জাতিয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী । আশা করি দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন মহান নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার স্বামী মরুহুম শহিদুজ্জামান বেল্টুর আদর্শের কথা বিচার বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তিনি বলেন,আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। ১৯৯১ সাসে আমার স্বামীর হাত ধরে বিএনপিতে যোগদান করি। তার পর থেকে বহু ঘাত প্রতিঘাত সয্য করে এ পর্যন্ত এসেছি। আমার এলাকার জনসাধারন আমাকে ভালবাসেন আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ন-মহাসচিব মোঃ আজাদুর রহমান বসির,মোঃ ওবাদুল রহমান,আনিসুর রহমান,রুমানা আক্তার,অভিনেতা মান্না প্রমুখ। মিসেস মূর্শীদা জামান বলেন, “শহিদুজ্জামান বেল্টু রাজনীতি করতেন দেশের মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। আজকে তার সেই রাজনীতিকে আড়াল করে এমন একটি ধারা গড়ে উঠেছে যেখানে স্বার্থপরতা, হিংসা আর মিথ্যাচার জায়গা করে নিচ্ছে। বিএনপির প্রকৃত নেতৃত্ব ও আদর্শকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, “যারা আজ বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা বেল্টুর আদর্শ জানে না, মানে না। দলকে বাইরে থেকে নয়, ভেতর থেকেই দুর্বল করার চেষ্টা করছে। শহিদুজ্জামান বেল্টুর মতো নেতৃত্বের অভাব আজ বিএনপিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মিসেস মূর্শীদা জামান মনে করেন, শহিদুজ্জামান বেল্টুর রাজনীতির মূল শক্তি ছিল জনগণের ভালোবাসা, সৎ সাহসিকতা এবং আপসহীন দেশপ্রেম। আজকের তরুণ প্রজন্মের জন্য তার রাজনীতি হতে পারে একটি আলোকবর্তিকা।

উল্লেখ,ঝিনাইদহের কালীগঞ্জ এবং সমগ্র ঝিনাইদহ-৪ আসনের বিএনপির রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু। তিনি ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রিজ ও গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com