• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

দেবহাটার কুলিয়া আশু মার্কেট রোগাক্রান্ত গরু জবাই করার অভিযোগে কষাই মুন্না রোষানলে

বার্তা সম্পাদক / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী। সিনিয়র স্টাফ রিপোটার,  সাতক্ষীরা। 

দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে রোগাক্রান্ত গাই গরু জবাই করে মাংস বিক্রয় করার অভিযোগে কষাই মুন্না এলাকাবাসীর রোষানলে পড়েছে। 

ঘটনাটি ঘটেছে ১১ আগষ্ট সোমবার সকাল ৯ টায় কুলিয়া আশু মার্কেটে।

 কষাই বহেরা গ্রামের সুরোত সাহাজীর ছেলে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কুলিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এ আই টেকনিশিয়ান আজিজুর রহমান ঘটনা স্হলে এসে, দেবহাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলামকে জানালে তিনি সকাল ১০ টায় ঘটনা স্হল পরিদর্শন করেন। তিনি ঘটনা স্হল ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হান্নান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কষাই মুন্নার কাছে শুনেছি গাই গরুটি মাত্র ২৯ হাজার টাকায় শাঁখরা এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে।

 গরুটি বেশী রোগা ছিল, তাই দামে কম। তবে লোকমুখে শুনেছি গরুটি রোগগ্রস্থ হতে পারে। গরু জবাই  করেন, বহেরা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোরে ফজরের নামাজের পূর্বে গরু জবাই করার জন্য লাবণ্য বতী খালের উপর শ্রীরামপুর ব্রীজটিতে আমাকে আসতে বললে আমি সেখানে এসে ব্রীজের উপর একটি রোগা গাই গরু জবাই করে দেই।  প্রাণী সম্পদ কর্মকর্তা কথা গুলো শোনার পরে তিনি কষাই মুন্নাকে বলেন,এবার থেকে কোন পশু জবাই করতে হলে তার আগে আমার কাছ থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে এবং রাত্রে নয়, সকালে সবাই সামনে পশু জবাই করতে হবে। এব্যাপারে কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সরকার বলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় আমাকে জানালে আমি তৎক্ষনাৎ সকাল ১১ টায় ঘটনা স্হলে যাই। 

সেখানে উপস্থিত এলাকাবাসী, ইউপি সদস্য আঃ হান্নান, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানলাম, গরুটি রোগা, মাত্র ২৯ হাজার টাকায় ক্রয় করা, এত কম দামের গরু সেহেতু রোগগ্রস্থ হতে পারে।  তারা আরও বলেন, প্রায়ই উক্ত ব্রীজের  উপর গরু জবাই করা ঠিক না কারণ পথচারীদের চলাচলের অসুবিধা হয় এবং মাংস বিক্রয়ের জায়গাটি মেইন রাস্তার পাশে খোলা জায়গায় হওয়ায় ধূলাবালিতে ভরে যাওয়ার কথা। বহেরা জামে মসজিদের সেক্রেটারি রাজু আহমেদ জানান, লাবণ্য বতী খালের ব্রীজের উপর গরু জবাই করার পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। গরু জবাই করার জন্য একটি নিদিষ্ট জায়গা থাকা দরকার, গরুটি রোগা গাই গরু ছিল, এত অল্পদামে ভালো গরু পাওয়া যায় না। এলাকাবাসী আরও জানান,কুলিয়া নতুন বাজারেও মাঝে মাঝে এমন ঘটনা আগেও ঘটেছে। তবে দেখার মত কেউ নেই, নতুন বাজার কমিটি সেক্রেটারি আমিনুর রহমান জানান, বাজার কমিটি সক্রিয় নেই ও কোন কার্যক্রম না থাকার সুযোগে কসাইরা যে যার মত যেখানে সেখানে পশু জবাই করে। তাছাড়া এই পর্যন্ত কোন কসাই পশু জবাই করার জন্য কাউকে কিছু না বলে নিজের ইচ্ছে মত রাত্রে পশু জবাই করে।  এব্যপারে এলাকার আপামর জনতা ছাত্র শিক্ষক সাংবাদিক সহ সবাই মনে কষ্ট পেয়েছেন।। 

 এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়  এম আবু নওশাদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com